Published: 2015-04-05 Views: 16448

বাংলাদেশে বাইসসাইকেলের দোকান সমূহ


Bicycle-shops-in-Bangladesh

এখনকার সময়ে বাইসসাইকেল মানুষের জীবনের অতি গুরুত্বপুর্ন একটি অংশ কারণ এমন বাচ্চা খুব কমই এখন দেখা যায় যার শৈশবের বড় একটি অংশ সাইকেলের সাথে কাটেনি। আবার এই বাহনটিই এমন এক বৈশিষ্টের অধিকারী যার দ্বারা আমরা সবাই জ্যামের থেকে সময় বাচাতে পারি আবার শরীর মন ফ্রেশও থাকে। এছাড়াও বাইসাইকেলের আরও অনেক উপকার আমরা আমাদের প্রতিদিনের জীবনে পেয়ে থাকি। বলা বাহুল্য যে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান বাইসাইকেল প্রস্তুতকারক। বাংলাদেশের এমন অনেক কোম্পানি বর্তমানে রয়েছে যাদের পন্যের গুনগত মান বিশ্বমানের।

সময়ের সাথে তাল মিলিয়ে বাইসাইকেলের চাহিদা বেড়েই চলেছে আর এই ব্যাপারটা মাথায় রেখে কোম্পানিগুলাও বিভিন্ন মডেলের এবং কোয়ালিটির বাইসাইকেল আমদানী এবং রপ্তানি করেই চলেছে। আপনি চাইলেই আপনার কাছের শো রুমে গিয়ে বাইসাইকেলের কোয়ালিটি এবং ধরন সম্পর্কে ধারণা নিতে পারেন। বিশেষত জেলা এবং উপজেলা সদরে বাইসাইকেলের শো রুম স্বাভাবিকভাবেই চোখে পড়ে কারণ এর চাহিদা কোয়ালিটি ভেদে শহর এবং গ্রামে প্রায় সমান। আমাদের দেশে কিছু শো রুম আছে যেগুলা অনেক পরিচিত সাধারন মানুষের কাছে এবং নিম্নে তার কিছু উল্লেখ করা হলঃ

১। মজার এবং স্বাভাবিক একটি ব্যাপার হল বাংলাদেশের বাইসাইকেল শো রুমের বড় একটি অংশ ঢাকায় অবস্থিত। উল্লেখিত কয়েকটা নাম হল সবচেয়ে বেশি পরিচিত।
- “সাইকেল লাইফ লিমিটেড” যা তেজগাঁও গুলশান লিংক রোডে অবস্থিত, তাদের সেল ফোন নম্বর- +8801847-052-141
- “জিএস ইমপেক্স” যা পাওয়া যাবে ধানমন্ডিতে
- “মাস্টার সাইকেল স্টোর” এবং “নাজমুল সাইকেল স্টোর” হল কাজি আলাউদ্দীন রোডে।
- “স্মার্ট সাইকেল” রাজধানীর শ্যামলিতে
এগুলা ছাড়াও ঢাকাতে আরও অনেক সাইকেলের দোকান আছে।

২। অন্যদিকে রাজশাহীতে বাইসাইকেলের অনেক শো রুম চোখে পড়ে কিন্তু সেগুলার মধ্যে বেশিরভাগই রানীবাজারে দেখতে পাওয়া যায়। রানীবাজারের শো রমের মধ্যে রয়েছে-
- ন্যাশনাল সাইকেল হাউজ
- রাজধানী সাইকেল বাজার”
- তুলি সাইকেল স্টোর
এগুলা ছাড়াও আরও বেশ কিছু সাইকেলের দোকান রাজশাহী শহরে রয়েছে।

৩। চট্টগ্রাম হল বাংলাদেশের বন্দর নগরী আর এই কারনেই বেশিরভাগ সাইকেল এই শহর হয়েই বাংলাদেশে প্রবেশ করে থাকে। চট্টগ্রাম শহরে সাইকেলের অনেক শো রুম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলঃ
- এ বি এন্টার প্রাইজ যা ধানিয়ালাপাড়াই, ঢাকা ট্রাংক রোডে অবস্থিত
- কক্সবাজার সাইকেলস এটি হল আইস ফ্যাক্টরি রোড, সরকারী সিটি কলেজের পার্শে, সদরঘাঠ
- “এম বি সাইকেল মার্ট” এর ঠিকানা হল ৪৫৮/৭ চান্দ রোড, সদরঘাঠ
- সবশেষে আছে হল “সদরঘাঠ সাইকেল স্টোর”
এর বাইরেও আরও কিছু শো রুমের সন্ধান চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় পাওয়া যাবে।

৪। সিলেট শহরে খুব সামান্যই সাইকেলের দোকান খুঁজে পাওয়া যায় এবং তাদের মধ্যে অন্যতম ও জনপ্রিয় কিছু দোকানের ঠিকানা নিম্নে দেওয়া হলঃ
- “সাইকেল ক্যাফে” যার ঠিকানা হল নয়াসড়ক পয়েন্ট, সিলেট সেল ফোন - +8801723-508899
যেহেতু সিলেট শহরে তেমন জ্যাম নাই এবং তারা অতি ব্যস্ত থাকার কারনে সাইকেল চালানোর তেমন সময় পান না বলা চলে।

৫। বগুড়া শহরে মুলত দুইটা সাইকেলের দোকান বেশ ভালভাবে পরিচিত।
- তাদের মধ্যে প্রথমটা হল “আহসান সাইকেল মার্ট” যা বাস স্ট্যান্ড শেরপুরে অবস্থিত
- অন্যটা হল “শিল্পী সাইকেল স্টোর” যা পাওয়া যাবে পার্ক রোড, সাতমাথা, বগুড়ায়।

৬। একইভাবে পাবনাতেও দুইটি বেশ নামকরা সাইকেলের শো রুম পাওয়া যায় এগুলা হলঃ
- “মোল্লা সাইকেল স্টোর” এর ঠিকানা হল ১৮, আব্দুল হামিদ রোড
- “সেলিম সাইকেল স্টোর” যা স্টেশন রোড ঈশ্বরদী, পাবনাতে অবস্থিত।

উপরে উল্লখিত শো রুম গুলা ছাড়াও আরও অনেক জেলা সদরে বাইসাকেল শো রুম আপনি পাবেন যারা অনেক উন্নতমানের এবং নামকরা ব্রান্ডের বাইসাইকেল আপনাকে সরবোরাহ করতে সক্ষম এবং অত্যান্ত সহনীয় দামের মধ্যে। এই রকম শো রুম আপনি দেখতে পাবেন নীলফামারী, মৌলভীবাজার, ঠাকুরগাও, কুড়িগ্রাম, নাটোর, জয়পুরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ সহ আরও বেশ কিছু জেলা সদরে।

New Added Bicycles